স্টাফ রিপোর্টার ॥ বরিশালে র্যাব-৮ এর অভিযানে জেএমবির সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
গোয়েন্দা নজরদারীর মাধ্যমে র্যাব বরিশাল অঞ্চলে কয়েকজন জঙ্গী/উগ্রপন্থীর অবস্থান সম্পর্কে তথ্য পায় এবং তাকে গ্রেফতার করে। গত ২০ আগস্ট সন্ধ্যার দিকে বরিশাল জেলার মুলাদী উপজেলার দক্ষিন কাজিরচর এলাকা থেকে হযরত আলী’র পুত্র সুলতান নাসির উদ্দিন(৩৯)কে আটক করে। এসময় তার দেয়া তথ্য মতে বিভিন্ন ধরনের উগ্রপন্থী বই এবং লিফলেট উদ্ধার করা হয়।
আজ ২১ আগস্ট বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তীতে বিষয়টি নিশ্চিত করে।
গ্রেফতারকৃত সুলতান নাসির উদ্দিন(৩৯) প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে সে জেএমবি’র দাওয়াতী শাখার একজন সদস্য। সে ১৯৯৬ সালে পেদ্দার হাট ওয়াদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ ও ১৯৯৮ সালে বরিশাল সরকারী কলেজ থেকে এইচএসসি পাশ করে। সে সেলাই(দর্জি) কাজের মাধ্যমে কর্ম জীবন শুরু করে।
পরবর্তীতে ঔষধ কোম্পানী, কার শোরুম, বাইং হাউজ ও শেয়ার বাজার(ব্রোকার হাউজ) এ অফিস সহকারী হিসাবে কাজ করে। ২০১০ সালের ঢাকায় থাকাকালীন সময়ে জসীমউদ্দীন রহমানীর সাথে সান্নিধ্য লাভের মাধ্যমে উগ্রপন্থী কর্মকান্ডে অনুপ্রানিত হয় এবং এ সময় দাওয়াতী কাজের জন্য দেশের বিভিন্ন স্থানে গমন করেন।
২০১৫ সালের শুরুতে সে তারিকুল ইসলাম@সাকিব এর সান্নিধ্যে জেএমবির কর্মকান্ডে অনুপ্রানিত হয় এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য যশোর, চট্রগ্রাম, বরগুনা, ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে গমন করেন। বর্তমানে সে তার নিজের পেশার আড়ালে গোপনে উগ্রপন্থী কর্মকান্ডের দাওয়াত দেশব্যাপী পরিচালনার পরিকল্পনা ও বাস্তবায়ন করে আসছে। এই বিষয়টি মেইল বার্তায় নিশ্চিত করেছে বরিশালে র্যাব-৮।