• ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে তিনদিন ধরে মাদরাসা ছাত্র নিখোঁজ

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ২৮, ২০২৫, ১৮:০৯ অপরাহ্ণ
বরিশালে তিনদিন ধরে মাদরাসা ছাত্র নিখোঁজ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালে পড়াশোনায় খারাপ করার জেরে তিরস্কার করার পর মাদরাসা ছাত্র আবদুল্লাহ তালুকদারকে (১২) তিনদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় সে নগরীর সাগরদী কারিকর বিড়ি ব্রাঞ্চ রোড বাসা থেকে বের হয়ে যায়।

মাদরাসা ছাত্রের বাবা রিয়াজ তালুকদার সোমবার (২৮ জুলাই) বলেন, কয়েক মাস আগে আবদুল্লাহ সাগরদী এলাকার একটি মাদরাসা থেকে হেফজ পাস করে। এরপর গত শুক্রবার অন্য একটি মাদরাসায় কোরআন শুনানি দিতে যায় আবদুল্লাহ। শুনানি চলাকালে সঠিকভাবে কোরআন বলতে না পারায় শিক্ষকরা তাকে কোরআনের তৃতীয় পারা থেকে ফের মুখস্থ করতে বলে। এই বিষয়টি বাসায় বললে শুক্রবার সন্ধ্যায় আবদুল্লাহর মা তাকে তিরস্কার করেন।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এই ঘটনায় কেউ অভিযোগ করেনি। বিষয়টি খোঁজখবর নিয়ে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।