• ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে পটুয়াখালীর জেলের মৃত্যু

admin
প্রকাশিত আগস্ট ১৯, ২০১৯, ২২:৩২ অপরাহ্ণ
বঙ্গোপসাগরে ট্রলার ডুবে পটুয়াখালীর জেলের মৃত্যু

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে তাপস মন্ডল (২৬) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর থেকে ৫ কিলোমিটার দক্ষিণের শীবচরে এ ঘটনা ঘটে। নিহত তাপস গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরআগস্তি গ্রামের ট্রলার মালিক তরুণী মন্ডলের ছেলে।

উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের হিন্দু গ্রামের মিলন দাশ বলেন, সোমবার দুপুরে শীবচর এলাকায় ঢেউয়ের কবলে পড়ে গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরআগস্তি গ্রামের তরুণী মন্ডলের মালিকানাধীন একটি ট্রলার পাঁচ মাঝি-মাল্লাসহ ডুবে যায়। ট্রলারটি মাছ ধরা শেষে সাগর থেকে ফিরছিল। পথিমধ্যে চারজন জেলেকে জীবিত ও তাপস মন্ডলের মরদেহ উদ্ধার করা হয়।

রাঙ্গাবালী থানা পুলিশের ওসি (তদন্ত) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।