রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
বরিশাল-২ আসনের সংসদ সদস্য,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ড বাঙালী জাতির জন্য এক নির্মম ট্র্যাজেডি।
জাতির মহান এ নেতা বাঙালী জাতির মুক্তি ও স্বাধীনতার জন্য ১২ বছর জেলের অন্ধকার প্রকাস্টে কাটিয়েছেন,জীবন যৌবন উৎসর্গ করেছেন। তাঁর আদর্শকে ধারণ ও লালণ করে পরাজিত শক্তির সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে দেশকে সোনারবাংলায় রূপান্তর করতে হবে।
বানারীপাড়ায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকালে উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা শ্রমিকলীগের সভাপতি শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে ও পৌর সভার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুল,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার প্রমুখ।
এসময় উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মীর সুলতান হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু.মুন্তাকিম লস্কর কায়েস ও সুমম রায় সুমন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার,উপজেলা স্বেচ্ছাসেবলীগের সাধারণ সম্পাদক সুলতান হোসেন সিকদার,পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল,সাধারণ সম্পাদক সজল চৌধুরী ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ফায়েজ আহম্মেদ শাওন সহ শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্ট কালরাতে শাহাদাতবরণকারীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।