• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

পাওনা টাকা আনতে গিয়ে ব্যবসায়ী খুন

admin
প্রকাশিত আগস্ট ২১, ২০১৯, ১২:৫২ অপরাহ্ণ
পাওনা টাকা আনতে গিয়ে ব্যবসায়ী খুন

বিডি ক্রাইম ডেস্ক ॥ লক্ষ্মীপুরে পাওনা টাকা আনতে গিয়ে খুন হয়েছেন আলমগীর হোসেন (৪৫) নামে এক কম্পিউটার ব্যবসায়ী। বুধবার সকালে সদর উপজেলার কাজির দিঘীরপাড় বাজার এলাকা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আলমগীর হোসেন রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের শাইছা গ্রামের মৃত বশির উল্যার ছেলে। রায়পুর পৌর শহরের তার তানহা কম্পিউটার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে।

স্বজনরা জানান, মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে পাওনা ৬ লাখ টাকা আনতে যান আলমগীর। কিন্তু রাত ৯টা থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর রাতেই বহু জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকালে উপজেলার কাজির দিঘীরপাড় বাজারের পাশে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।