• ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

চরফ্যাশনে নদীতে পড়ে জেলে নিখোঁজ

admin
প্রকাশিত আগস্ট ১৯, ২০১৯, ২১:৩৬ অপরাহ্ণ
চরফ্যাশনে নদীতে পড়ে জেলে নিখোঁজ

চরফ্যাশন প্রতিনিধি ॥

চরফ্যাশনের কামালের নৌকার জেলে সবুজ (১৭) রবিবার দুপুরে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। তাকে খুঁজে না পেয়ে সোমবার জেলে পরিবার চরফ্যাশন থানা পুলিশকে অবহিত করেছেন। নিখোঁজ সবুজ উপজেলার ওসমানগঞ্জ ৯ নং ওয়ার্ডের জয়নাল আবেদীনের ছেলে।

জানাযায়, সামরাজ ঘাট থেকে ছেড়ে নৌকাটি নদীতে মাছ ধরতে গিয়ে দক্ষিণ হাতিয়ার মোক্তাদিয়া হাড়ির কাছে নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যায়। নৌকাটি নদীতে ভাসতে থাকে, হঠাৎ প্রচন্ড বেগে ধমকা বাতাশ এসে নৌকাটি ধাক্কা দিলে নৌকা থেকে সবুজ নদীতে পড়ে যায়। সোমবার সন্ধায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান মেলেনি।

নিখোঁজ জেলের পরিবার সোমবার বিষয়টি চরফ্যাশন থানা পুলিশ অবহিত করেছেন।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।