• ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাটের পল্টুনটি পানিতে ডুবে যাওয়ায় যাত্রীদের দূর্ভোগ

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০১৯, ২১:১৫ অপরাহ্ণ
চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাটের পল্টুনটি পানিতে ডুবে যাওয়ায় যাত্রীদের দূর্ভোগ

চরফ্যাশন প্রতিনিধি ॥ চরফ্যাশনে বেতুয়া লঞ্চঘাটের পল্টুনটি দির্ঘদিন যাবত ভেঙ্গে এবং পানিতে ডুবে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে চরফ্যাশন-ঢাকাগামী হাজার হাজার যাত্রী। বিআইডব্লিউটিএ’র খামখেয়ালিপোনায় ও নিরব ভূমিকা ক্ষোভ প্রকাশ করেনে সাধারন নৌ-পথ যাত্রীরা।

জানা যায়, উপজেলার বেতুয়া লঞ্চঘাটের পল্টুনটি দির্ঘদিন ধরে যাত্রীদের লঞ্চে ওঠানামার একমাত্র পল্টুনটি ভেঙ্গে মেঘনা নদীতে ডুবে রয়েছে। ঈদুল আজহায় হাজার হাজার ঘরমুখি ও ঢাকার যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে যাতায়াত করতে হচেছ। ভোলা বরিশাল বিআইডব্লিউটিএ‘র কর্তৃপক্ষের দৃষ্টি পরেনি বেতুয়া লঞ্চঘাটের দিকে। বর্ষার কাদামাটি ও পল্টুন না থাকায় যাত্রীদের ভোগান্তির যেন শেষ নেই দুর্ভোগ লাঘবে দ্রুত লঞ্চঘাটে নতুন পল্টুন ও ব্রিজটি মেরামতের দাবি করেন ভুক্তভোগীরা।

শুক্রবার বিকেল ৩টায় বেতুয়াঘাটে গিয়ে দেখা যায়, লঞ্চকর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও জোয়ারে প্রবল স্রোতে এবং ঘূর্ণিঝড়ের আঘাতে পল্টুনটি ভেঙ্গে বিচ্ছিন্ন হয়ে অর্ধডুবন্ত অবস্থায় পড়ে আছে। লঞ্চ যাতায়াতের সময় পল্টুনের পাশেই ব্লকের উপর দিয়ে খুব ঝুকি নিয়ে বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে ভিজে যাত্রীদের চলাচল করতে হয়। নারী- পুরুষ যাত্রীরা অনেক সময় পানিতে নেমে লঞ্চে উঠতে হয়। এতে পোষাক ভিজে যায় কখনো জুতাও হারিয়ে যায়। লঞ্চে উঠে পোষাক বদলাতে হয়। ঢাকা থেকে ঘাটে এসেও অনেকে ভিজা শরীর নিয়ে বাড়ীতে ফিরে। উঠা-নামার সময় বড়ধরনের দুর্ঘটনার সম্ভাবনাও রয়েছে বলে জানান বেতুয়া ঘাট এলাকার স্থানিয় বাসিন্দা নুরে আলম মাষ্টার।

এ বিষয়ে ঘাট ইজারাদার কর্তৃপক্ষ বলেন, ফারহান ,কণর্ফুলি ও তাসফির ৩টি দৈনিক যাতায়াত করছে। লঞ্চের জন্য জায়গা সংকুলান হওয়ায় ও লঞ্চ কর্তৃপক্ষের নিয়ম শৃঙ্খলাবাহর্ভুত কর্মকান্ড অব্যবস্থাপনা এবং ঝরতুপানের জন্যও পল্টুনটি ভেঙ্গে গিয়েছে। কিছুদিন পরপর পল্টুনটি ভেঙ্গে যাওয়ায় যাত্রী সাধারণের চরম দুর্ভোগ হচ্ছে। এলাকার জনসাধারণ স্থায়ী একটি লঞ্চঘাটের দাবি করেন।

ভোলা জেলা পোর্ট অফিসার মো. কামরুজ্জামান বলেন, আমি বিষয়টি নৌ-সংরক্ষণ পরিচালনা আঞ্চলিক অফিসার রফিকুল আসলামকে জানিয়েছি ঈদের আগে লোক পাঠানো হয়েছিল কিন্তু ঈদের আগে সম্ভব না হওয়ায় খুব দ্রুতই নতুন করে পল্টুনটির কাজ সম্পাদন করা হবে।