• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

গৌরনদীতে বাল্য বিয়ে প্রতিরোধে সভা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০১৯, ১৬:৫০ অপরাহ্ণ
গৌরনদীতে বাল্য বিয়ে প্রতিরোধে সভা

শামীম আহমেদ ॥ বরিশালের গৌরনদীতে বাল্য বিয়ে প্রতিরোধে সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে বেসরকারী সংস্থা প্লান ইন্টারন্যাশনাল, গার্লস এ্যাডভোকেসি ফোরাম, আভাস ও এইড’র যৌথ আয়োজনে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাহিদা আক্তার, শিক্ষা অফিসার আব্দুল জলিল, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানম, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী প্রমুখ।