• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

গৌরনদীতে টিভি ও ফটো সাংবাদিক এ্যাসোসিয়েশনের কমিটি গঠন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০১৯, ১৭:২৪ অপরাহ্ণ
গৌরনদীতে টিভি ও ফটো সাংবাদিক এ্যাসোসিয়েশনের কমিটি গঠন

গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী উপজেলায় ইলেক্ট্রনিক্স, প্রিন্টিং ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত তরুন উদ্যমী সংবাদ কর্মীদের নিয়ে গঠন করা হয়েছে গৌরনদী টিভি ও ফটো সাংবাদিক এ্যাসোসিয়েশন।

বুধবার রাতে গঠিত কমিটিতে জাতীয় দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার গৌরনদী প্রতিনিধি ও চ্যানেল এস’র ক্যামেরাপার্সন হাসান মাহামুদকে সভাপতি ও ৭১ টিভির গৌরনদী প্রতিনিধি মোল্লা ফারুক হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন দেশজনপদ পত্রিকার গৌরনদী প্রতিনিধি আতাউর চঞ্চল সহসভাপতি, সাহসী বার্তার গৌরনদী প্রতিনিধি আরিফিন রিয়াদ সহসম্পাদক, জয়যাত্রা টিভির গৌরনদী প্রতিনিধি জিএম জসিম হাসান কোষাধ্যক্ষ, ৭১ টিভির ক্যামেরাপার্সন মোঃ মহসিন প্রচার সম্পাদক, সময়ের বার্তার গৌরনদী প্রতিনিধি সৌরভ হোসেন দপ্তর সম্পাদক। এছাড়াও কমিটিতে অনলাইন নিউজ পোর্টাল কালকিনি বার্তার স্টাফ রিপোর্টার আলমাছ বেপারী, নতুন বাজার ডট কমের গৌরনদী প্রতিনিধি মাসুদ সরদার ও তারুন্যের বার্তার গৌরনদী প্রতিনিধি ফাহাদ মিয়াকে সদস্য করা হয়েছে।

নবগঠিত কমিটিকে কর্মক্ষেত্রে সহযোগিতার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন কমিটির সদস্যরা।