• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

গলাচিপায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা আইন বিষয়ক প্রশিক্ষণ

admin
প্রকাশিত আগস্ট ২১, ২০১৯, ২০:৪৬ অপরাহ্ণ
গলাচিপায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা আইন বিষয়ক প্রশিক্ষণ

ইশরাত হোসেন মাসুদ, গলাচিপা ॥

গলাচিপা উপজেলা পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা (আইন-১৩) ব্যস্তবায়নের লক্ষ্যে গলাচিপা উপজেলা কমিটির সদস্যদের সমন্বয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ বুধবার উপজেলা দরবার হলে বেলা ১১ টায় কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. খলিলুর ইসলাম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, ওসি (তদন্ত) মো. হুমায়ূন কবির ও প্রেসক্লাব সভাপতি ও সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিলটন প্রমুখ।

এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা) সহযোগিতায় উপজেলা কমিটি প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন এডিডি জেলা কর্মকর্তা মো. নাজমুল হোসাইন খান ও জেলা প্রোগ্রাম অফিসার ইশরাত জাহান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও সাংবাদিক মো. হারুন অর রশিদ ও সৌর্হান্দ্য প্রতিবন্ধী সংগঠনের সভাপতি আবুল কালাম। সভায় প্রধান অতিথি উপজেলা কমিটির দায়িত্ব কর্তব্য এবং পিছিয়ে পড়া হতদরিদ্র, সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও বিভিন্ন সেবা সুরক্ষায় সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন কোন প্রতিবন্ধী ব্যক্তিকেই পিছনে রাখা যাবে না। তাদের সকল সরকার কর্তৃক ও আন্তর্জাতিক গেজেটের নির্দেশাবলী পালন করার লক্ষ্যে এই কমিটির গুরুত্ব অপরিসীম। তিনি সকল সরকারি ও বেসরকারি ক্ষেত্রে প্রতিবন্ধীদের উন্নয়নের ক্ষেত্রে উদাসীনতা ও দায়িত্বসীলতা এবং অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সকলকে আন্তরিক ভাবে কাজ করার ও সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা প্রতিবন্ধী কমিটির সদস্যবৃন্দরা অংশ নেয়।