• ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

কাউখালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরন

admin
প্রকাশিত আগস্ট ২৭, ২০১৯, ২০:২৯ অপরাহ্ণ
কাউখালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরন

কাউখালী প্রতিনিধি ॥ পিরোজপুরের কাউখালীর দক্ষিণ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর ব্যক্তিগত তহবিল থেকে ১৬ বান্ডিল ঢেউটিন বিতরন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে কাউখালী মধ্য বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকায় ঢেউটিন বিতরন করেন উপজেলা চেয়ারম্যান ও জেপি নেতা আলহাজ্ব আবু সাইদ মিঞা মনু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালুকদার মো.দেলোয়ার হোসাইন, উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র সাধারন সম্পাদক শাহ আলম নসু, পিরোজপুর জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন, শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু,দক্ষিন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম খান মাওদুদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত সোমবার (২৬ আগস্ট) ভোর সাড়ে পাচঁটার দিকে কাউখালী মধ্যবাজারের এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এতে ৫টি বসতঘর ও ৩টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০থেকে ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ক্ষতি গ্রস্থ ব্যবসায়ীরা।