কুয়াকাটা প্রতিনিধি ॥
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ আলীপুর শাখার উদ্যোগে বুধবার বিকেলে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ ব্যাংক শাখার গ্রাহকদের মধ্যে দুু’শত বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে ‘আসুন বৃক্ষ রোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এ শ্লোগান নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচী-২০১৯ বাস্তবায়নে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ আলীপুর শাখা কার্যালয় গাছের চারা বিতরণের মধ্য দিয়ে উদ্বুদ্ধকরণ এক সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ খুলনা জোনাল হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মনজুর হাসান।
ব্যাংকের আলীপুর শাখার ব্যবস্থাপক মহাম্মদ আবদুল হালিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়ার সহ-সভাপতি মাওঃ শেরে আলম, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় সহ-সম্পাদক মোঃ মিজানুর রহমান, কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজ’র প্রভাষক মোঃ ফরিদ উদ্দিন, ব্যাংক গ্রাহক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মহিউদ্দিন হাওলাদার প্রমুখ।
সভাশেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন এবং দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।