• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

আনসার আল ইসলামের প্রচার শাখার ২ সদস্য আটক

admin
প্রকাশিত আগস্ট ৩১, ২০১৯, ১২:৫৪ অপরাহ্ণ
আনসার আল ইসলামের প্রচার শাখার ২ সদস্য আটক

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের প্রচার শাখার দুইজন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-২।

আটকরা হলেন- আবু সালেহ ইমু (২২) ও সহিফুল ইসলাম সাইফ (৩১)।

শুক্রবার (৩০ আগস্ট) দিনগত রাতে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন , আটক আবু সালেহ ইমু বরিশাল বিএম কলেজে ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। বরিশাল বানারীপাড়া এলাকার বাসিন্দা সাইফ পেশায় একজন শিক্ষক। তিনি ummah network এবং ibadah.com এর পরিচালনাকারী।

আটক দুইজনই আনসার আল ইসলামের প্রচার শাখার সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী প্রচারপত্র, বই ও ভিডিও তৈরি/ডাবিংসহ অন্যান্য প্রচার সামগ্রী উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এসপি মহিউদ্দিন ফারুকী।