সুনামগঞ্জ আদালতে হাজিরা দিতে এসে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর ১২টা ৫৫ মিনিটে জেলার আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ।
সদর থানার কনস্টেবল হাসিম উদ্দিন জানান, এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।