• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

অভিনেত্রী পূজাকে কুপিয়ে হত্যা করে ক্যাবচালক

admin
প্রকাশিত আগস্ট ২৬, ২০১৯, ১৫:৪৪ অপরাহ্ণ
অভিনেত্রী পূজাকে কুপিয়ে হত্যা করে ক্যাবচালক

বিডি ক্রাইম ডেস্ক ॥ গত ৩১ জুলাই উদ্ধার করা হয়েছিল অভিনেত্রী পূজা সিংহ দের (৩২) লাশ। ভারতের বেঙ্গালুরু বিমানবন্দরের কাছে একটি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়েছিল। প্রায় ১ মাস পর ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, পূজাকে হত্যা করেছিল এইচ এম নাগেশ নামে স্থানীয় এক ক্যাবচালক। ক্যাবে ওঠার পর তাকে গ্রামের ফাঁকা যায়গায় নিয়ে গহনা ও টাকার দাবি করে। সেগুলো না দেয়ায় পূজাকে হত্যা করা হয়।

পুলিশের বর্ণনা অনুযায়ী, ৩১ জুলাই পূজার লাশের সঙ্গে তার ঘড়ি আর জুতা ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। ফলে তখন নিশ্চিত হতে পারেনি লাশটি কার।

কিন্তু এরই মধ্যে কলকাতায় এক অভিনেত্রী নিখোঁজ হয়। ওই অভিনেত্রীই পূজা। পূজার মোবাইল ফোনে কল লিস্ট চেক করে ক্যাবচালকের নম্বর পায় পুলিশ।

পরে পুলিশ ওই ক্যাবচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে পুরো ঘটনার স্বীকারোক্তি দিয়েছে নাগেশ। নাগেশ জানিয়েছে, পূজা প্রথমে চিৎকার করতে চেষ্টা করলে তাকে রড দিয়ে আঘাত করা হয়। পরে কুপিয়ে হত্যা করা হয়।