• ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

হাসপাতালে ১০ টাকায় টিকিট কেটে সেবা নিলেন প্রধানমন্ত্রী

admin
প্রকাশিত আগস্ট ২৯, ২০১৯, ১২:১৬ অপরাহ্ণ
হাসপাতালে ১০ টাকায় টিকিট কেটে সেবা নিলেন প্রধানমন্ত্রী

বিডি ক্রাইম ডেস্ক ॥ রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীদের মতো ১০ টাকায় টিকিট কেটে চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগেও এ হাসপাতালে এভাবে চিকিৎসাসেবা নেন সরকারপ্রধান।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে ১০ টাকা মূল্যের বহির্বিভাগের রোগীর টিকিট কেটে চিকিৎসাসেবা নেন। এর আগে তিনি হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান।