• ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

স্ত্রীর ওপর রেগে শ্যালিকার শিশুকে হত্যা

admin
প্রকাশিত আগস্ট ২২, ২০১৯, ২২:৫৪ অপরাহ্ণ
স্ত্রীর ওপর রেগে শ্যালিকার শিশুকে হত্যা

বিডি ক্রাইম ডেস্ক ॥
স্ত্রীর ওপর রেগে শালিকার শিশু সন্তাকে হত্যা করলো উন্মত্ত স্বামী। পারিবারিক হিংসার বলি একমাসের শিশু। ঘটনাটি ঘটেছে ভারতের নাগপুর জেলায়। এ ঘটনায় অভিযুক্ত গণেশ বোরকারকে (৪১) গ্রেপ্তার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গণেশের সঙ্গে তাঁর স্ত্রীর প্রায়শই ঝগড়া-বিবাদ লেগেই থাকত। সম্প্রতি ঝগড়া করে বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে আসেন তাঁর স্ত্রী। এ ঘটনার পরেই বেশ ভেঙে পড়েছিলেন গণেশ।

সোমবার, গণেশ তাঁর শ্বশুরবাড়িতে যান। সেখানে তাঁর স্ত্রীর ছোট বোন রূপালী পান্ডে এবং রূপালীর এক মাসের শিশুও বেড়াতে এসেছিলেন। তিনি তাঁর শ্যালিকার কাছে তাঁর স্ত্রীর বিষয়ে খোঁজখবর নেন।

তিনি রূপালীকে জিজ্ঞাসা করেন কেন তারা তার স্ত্রীকে ওই বাড়িতে ফেরত পাঠাচ্ছেন না। এই কথোপকথনের মধ্যেই উত্তপ্ত বাক্য বিনিময় হাতাহাতির পর্যায়ে চলে যায়। পুলিশ জানিয়েছে, রূপালীর ছেলে তখন বিছানায় শুয়ে ঘুমোচ্ছিল। অভিযুক্ত গণেশ তাকে ছুরি দিয়ে কোপায় এবং ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

পেটে মারাত্মক আঘাত পায় শিশুটি। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।