• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

শ্রমিকদের সড়ক অবরোধে পুলিশের লাঠিচার্জ-গুলি, ওসিসহ আহত ২

admin
প্রকাশিত জুলাই ২৫, ২০১৯, ১৮:৩১ অপরাহ্ণ
শ্রমিকদের সড়ক অবরোধে পুলিশের লাঠিচার্জ-গুলি, ওসিসহ আহত ২

রাজধানীর রামপুরায় এক শ্রমিককে পিটিতে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ চলাকালে শ্রমিকদের লাঠিচার্জ করেছে পুলিশ। পাশাপাশি গুলিও ছোড়া হয়।

অবরোধে শ্রমিকরা একটি গার্মেন্টস ভাঙচুরের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ ও তেজগাঁও বিভাগের একজন সহকারী কমিশনার (এসি) আহত হন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনিসুর রহমান জাগো নিউজকে বলেন, ‘সড়ক অবরোধের একপর্যায়ে শ্রমিকরা এক হয়ে ইজি গার্মেন্টসে হামলার প্রস্তুতি নেয়। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ অ্যাকশনে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে।’