• ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

শ্বশুরের লালসার শিকার গৃহবধূ, ধর্ষণের অভিযোগে মামলা

admin
প্রকাশিত আগস্ট ২৮, ২০১৯, ১৮:৩৯ অপরাহ্ণ
শ্বশুরের লালসার শিকার গৃহবধূ, ধর্ষণের অভিযোগে মামলা

বিডি ক্রাইম ডেস্ক ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে ষাটোর্ধ্ব শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন পুত্রবধূ। ঘটনাটি ঘটেছে উপজেলার বলদিয়া ইউনিয়নের পঞ্চবেকী গ্রামে। আজ বুধবার ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জনের কাছে পাঠানো হয়েছে।

নির্যাতনের শিকার ওই গৃহবধূ জানায়, প্রায় ৩ বছর পূর্বে পঞ্চবেকী এলাকার বাদল রহমানের ছেলে সোহেলের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুর তার প্রতি খারাপ নজর দিয়ে কুপ্রস্তার দিয়ে আসছিল। স্বামী বাড়িতে আসলে গৃহবধূ বিষয়টি তাকে জানালে স্বামী বিষয়টি বিশ্বাস না করে উল্টো গৃহবধূকে মিথ্যা বলার অপবাদ দেয়।

এদিকে, সোহেল কাজের তাগিদে বাড়িতে না থাকার সুযোগে শ্বশুর গৃহবধূকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করত। একপর্যায়ে গৃহবধূটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে শ্বশুর তাকে ওষুধ খাইয়ে বাচ্চা নষ্ট করে ফেলে। এতে গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে সে তার নানির সাথে বাড়িতে চলে যায়। যাবার সময় বাড়িতে যেতে হলে কাগজে সই করে যেতে হবে বলে শ্বশুর কৌশলে তালাকনামায় গৃহবধূ ও তার নানির স্বাক্ষর করিয়ে নেয়। পরে মঙ্গলবার ওই গৃহবধু বাদী হয়ে নেছারাবাদ থানায় নারী ও শিশু দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পাটিকেলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্চ এস আই সঞ্জিব জানান, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা করানো হচ্ছে। আসামি পালাতক। তাকে গ্রেপ্তারে জোর অভিযান চলছে।