• ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

শেষ দিনে বরিশালের গরুর হাটে উপচে পড়া ভিড়

admin
প্রকাশিত আগস্ট ১১, ২০১৯, ১৯:২৭ অপরাহ্ণ
শেষ দিনে বরিশালের গরুর হাটে উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক, বিডি ক্রাইম ॥ আগামীকাল সোমবার মুসলিম ধর্মালম্বিদের ২য় বৃহত্তর ধর্মীয় উৎসব ঈদ-ঊল-আযহা। এই দিনে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের জন্য পশু কোরবানী করা হয়। এই কোরবানীকে কেন্দ্র করে গত কয়েকদিন বরিশালে জমজমাট ছিলো পশুর হাটগুলো।

আজ শেষ দিনে হাটগুলোতে রয়েছে উচরে পড়া ভীর। আগষ্টের ৬/৭ তারিখ থেকে মূলত পশুর হাটগুলোতে পশু আনা শুরু হলেও বেচাকেনা শুরু হয় শুক্রবার থেকে। প্রথম দিকে হাটগুলোতে গরুর দাম বেশি হলেও আজ শেষ দিনে তা কমে গেছে আর এ নিয়ে হতাশায় বিক্রেতারা।

মোশারেফ খান নামে এক বিক্রেতা জানায়, লাখ লাখ টাকার গরু নিয়ে এবার হাটে আসছি কিন্তু চাহিদা অনুযায়ী গরু বিক্রি করতে পারেনি, এখন কি করবো বুঝে উঠতে পারতেছিনা।

মিন্টু হাওলাদার নামে আরেক বিক্রেতা জানায়, এক বছর ধরে গরু খামারে রেখে কোরবানির উপযোগী করা হয়েছে। সামান্য লাভ পেলেই ছেড়ে দেব ভাবছিলাম, প্রথমে আমার গরুটির ১ লক্ষ ৫ হাজার টাকা পর্যন্ত দাম উঠছে, আমি বিক্রি করতে চেয়েছিলাম ১ দক্ষ ১৫হাজার টাকায় কিন্তু আজ শেষ পর্যন্ত ৯৬ হাজার টাকায় গরুটি বিক্রি করলাম।

অন্যদিকে আরিফুর রহমান নামে এক ক্রেতা বলেন, প্রথমে কর্মব্যস্ততা থাকার কারনে গরু কিনতে পরেনি তবে আজ হাটে আসলাম, এবার হাটে দেশি গরুর সচেয়ে বেশি। দাম প্রথমের চেয়ে একটু কম।

এদিকে প্রতিটি হাটে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও বরিশালের বেশ কয়েকটি হাটে দেখা গেছে দালালদের আনাগোনা, আর এসব দালালদের কারনে বেগ পোহাতে হয়েছে অনেক ক্রেতাদের।

এবার নগরীর পোর্ট রোড কসাইখানা, বাঘিয়া আবহাওয়া অফিস সংলগ্ন সিটি করপোরেশনের দু’টি স্থায়ী হাট রয়েছে। এর পাশাপাশি কোরবানির পশু বিক্রির জন্য নগরীর রূপাতলীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে, কালিজিরা বাজার সংলগ্ন এলাকা, চৌমাথা থানা কাউন্সিলের বিপরীত পাশে, কাউনিয়া টেক্সটাইল মিল সংলগ্ন মাঠে একটি করে অস্থায়ী গরুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে প্রতিটি হাটে জাল টাকা শনাক্তকরণের মেশিন, পুলিশ ক্যাম্প, পশুর চিকিৎসা ও গুণগত মান নিশ্চিত করণে মেডিকেল ক্যাম্প, মোবাইল ব্যাংকিং বুথ রয়েছে।

বিডি ক্রাইম/ মজিবর রহমান নাহিদ/ ডেস্ক