আরশাদ মামুন : মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার অসহায় দুস্থ মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বে রোল মডেল। এ সরকারের সময়ে একসময়ের তলা বিহীন জুড়ির বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ হিসেবে বিশ্ব দরবারে আসীন হয়েছে।
বিএনপি জামায়াতে শাসনামলে গরীবের হক লুন্ঠনে চ্যাম্পিয়ন হলেও শেখ হাসিনার সরকার গরীবের প্রাপ্য সেবা নিশ্চিতে সফলতার দাবীদার। শনিবার দুপুরে কালমা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরনকালে প্রধান অতিথী এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এ কথা বলেন। এসময় এমপি শাওন বলেন, এ দেশের মানুষ তাদের ভাগ্য উন্নয়নে বারবার জননেত্রী শেখ হাসিনার সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব প্রদান করছেন।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আলহাজ্ব দিদারুল ইসলাম অরুন, ইউপি সদস্য কামাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব বজলুর রহমান মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।