• ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

রান্নাঘর রেডি তো?

admin
প্রকাশিত আগস্ট ৯, ২০১৯, ১৪:৪৯ অপরাহ্ণ
রান্নাঘর রেডি তো?

বিডি ক্রাইম ডেস্ক ॥ কোরবানির ঈদের বড় একটা চাপ যায় রান্নাঘরের ওপরে। রান্না করা, মাংস কাটা-ধোয়া, প্যাকেট করা আরও কত কিছু। এতো চাপ নেওয়ার জন্য প্রথমেই প্রয়োজন রান্নাঘর গুছিয়ে রাখা। রান্নাঘর কীভাবে রেডি করবেন ঈদের জন্য:

• প্রথমেই রান্নাঘর পরিষ্কার করুন
• বটি, ছুরি আগেই ধার দিয়ে আনুন এবং হাতের কাছে রাখুন
• মসলার পাত্র, তাক সব পরিষ্কার করে রাখুন
• মসলা ব্লেন্ড করে রাখুন বেশি করে, খুব সহজ হবে রান্না করা
• মাংসের মসলা, বিরিয়ানির মসলা, চটপটির মসলা আলাদাভাবে মিশিয়ে রাখতে পারেন
• কিছু বিশেষ রান্না করে ফ্রিজে রেখে দিন
• মিষ্টি আইটেমগুলো আগেই রান্না করে ফ্রিজে রেখে দিন, যদি রোস্ট করতে চান তবে মুরগির পিসগুলো ভেজে রাখুন
• পরে রান্না করতে কষ্ট হবে না
• ফ্রিজে যতটা সম্ভব জায়গা খালি করে পরিষ্কার করে রাখুন, তাতে কোরবানির মাংস সংরক্ষণে ঝামেলায় পড়তে হবে না
• পর্যাপ্ত পলিথিন ব্যাগ কিনে নিন
• শো-কেস আর আর কিচেন কেবিনেট থেকে সব কিছু বের করে পরিষ্কার করে গুছিয়ে রাখুন।
• ফ্রিজ, ওভেন ঠিক আছে কিনা চেক করে নিন। রাইস কুকার, হাড়ি-পাতিল সবগুলো গুছিয়ে হাতের কাছেই রাখুন।

প্লেট-গ্লাস, কাপ- পিরিচ-চামচ, রাইস ডিস, কারি ডিস সব সেট মেলানো আছে তো? না থাকলে আজই কিনে নিন।

রান্না হবে চুলায়, তাই তো? চুলাটাও একবার চেক করে নিন।

শপিং-এ যাওয়ার সময় না পেলে, অনলেইনে অর্ডার করে দিন, খুব সহজেই কেনাকাটার ঝামেলা শেষ।