স্টাফ রিপোর্টার ॥
আজ ৬ আগস্ট দুপুর ১২ টায়। জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে, উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে।
মেহেন্দিগঞ্জ উপজেলার জনবহুল উলানিয়াবাসীর জনদূর্ভোগ লাগবে নাগরিক সুবিধা বৃদ্ধি ও সহজীকরনে সুদীর্ঘ উলানিয়া ইউনিয়ন বিভক্তির লক্ষে গণশুনানি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন সংসদ সদস্য বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ (এমপি), বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান। মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায়। আরো উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মুনসুর আহম্মেদ, ভাইস চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম, মহিলা ভাইস চেয়ারম্যান রওমান বিনতে শফিকুল ইসলাম রুমানা, মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবেদুর রহমান, সকল ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক বৃন্দ, রাজনৈতিক ব্যক্তি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও তিনটি ইউনিয়নের বাসিন্দারা উপস্থিত ছিলেন।
মেহেন্দিগঞ্জ উপজেলার জনবহুল উলানিয়াবাসীর জনদূর্ভোগ লাগবে নাগরিক সুবিধা বৃদ্ধি ও সহজীকরনে সুদীর্ঘ উলানিয়া ইউনিয়ন বিভক্তির লক্ষে গণশুনানিতে সকলের সাথে কথা বলেন।
সেখানে জেলা প্রশাসক সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সকলের প্রতি দেশের চলমান ডেঙ্গু রোগ থেকে বাঁচতে মশা নিধন ও মশার বংশ বিস্তার রোধে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রেখে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কোন ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।