মুলাদী প্রতিনিধি ॥ মুলাদীতে ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা ইসলামিক ফাউন্ডেশনেরআয়োজনে শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে ইফার কেন্দ্র শিক্ষক ও কেয়ারটেকারদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউ-েশনের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ নিজাম উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন ইফার বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আলম হোসেন, ফিল্ড অফিসার রেজা মোহাম্মদ মহসিন, ইফার বরিশাল সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ আতিকুর রহমান, মুলাদী উপজেলা ইফার মডেল কেয়ারটেকার মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ কেয়ারটেকার মোঃ মোশাররফ হোসেন, উপজেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি মাওঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
সভা শেষে ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্র শিক্ষক মোঃ আবু বকর সিদ্দিকের পরিচালনায় দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।