• ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

ভাইস চেয়ারম্যান মধুর আশ্বাসে সহায় সম্বল সবই হারালেন প্যারালাইসড রোগী

admin
প্রকাশিত আগস্ট ১৯, ২০১৯, ১৬:২৭ অপরাহ্ণ
ভাইস চেয়ারম্যান মধুর আশ্বাসে সহায় সম্বল সবই হারালেন প্যারালাইসড রোগী

আঠারো মাস আগে স্ট্রোক করে প্যারালাইসড হয়ে ঘরে পড়ে থাকা জব্বার প্যাদাকে কী জবাব দিবেন বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মাহবুবুর রহমান মধু? তার আশ্বাসেই তো আশায় বুক বেধেছিলেন জব্বার। অবশেষে সহায় সম্বল সবই গেল।

বরিশাল সদর উপজেলার চড়বাড়িয়া ইউনিয়নের লামচড়ি গ্রামের আঃ জব্বার প্যাদা। প্রবাসী ছেলের দেওয়া টাকা ও নিজের সব সম্বল দিয়ে গড়ে তুলেছিনে একটি নীড়। অবশেষে সেদিকে ললুপ দৃস্টি পড়ে ভয়াল কীর্তনখোলা নদীর।

কীর্তনখোলা নদী যখন গ্রাস করতে এগিয়ে আসছিল তখন জব্বার প্যাদা ঘরটি বিক্রির জন্য প্রায় সাড়ে ৩লাখ টাকায় ঠিক করেন। চলতি মাসের প্রথম সপ্তাহে বিক্রিত ঘর ভাঙ্গবেন এমন সময়ে তার পার্শ্বে দাড়ান বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু। তিনি ঘটনাস্থলে গিয়ে জব্বার প্যাদার বাড়ি পরিদর্শন শেষে তাকে আশ্বস্থ করে বলেন, ঘরটি বিক্রি করা দরকার নেই। জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। এটি রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে বস্তা ফেলা হবে। ২/১ দিনের মধ্যেই এ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

কর্মকর্তাদের সাথে নিয়ে ভিজিট করিয়ে প্রকল্প পাশ করিয়ে তাৎক্ষণিক পাঁচ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। কথাছিল পরদিনই কাজ শুরু হবে।

কিন্তু এই হচ্ছে-হবের দেশে তা আর হলো না। ঠিকাদার তুহিন মেম্বার কাজের জন্য সাবকন্টাক্ট দেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের স্নেহাশীষ ঠিকাদার লিটন চন্দ্র দাসকে। লিটন অগ্রিম ৪০ হাজার টাকা নিয়ে কাজ করেননি। ঈদের পরে কাজ করাবেন বলে তিনি চলে যান তার নিজ বাড়ি ভোলায়। ঈদ শেষে ঠান্ডা মাথায় কাজ করাবেন লিটন চন্দ্র দাস।

এদিকে নিষ্ঠুর কীর্তনখোলা নদী বসে থাকেনি। ইতিমধ্যেই সে গ্রাস করে নিয়েছেন পক্ষাঘাতগ্রস্ত জব্বার প্যাদার সব সম্বল। তার ঘরটি এখন নদীগর্ভে। তার চোখের নোনাজল আর কীর্তনখোলা পানি এখন একাকার। ঘরটি ভেঙ্গে বিক্রি করলে কিছু টাকা পেতেন তাও আর সম্ভব নয়। আম গেলো ছালাও গেলো। অসহায় জব্বার প্যাদা এখন নির্বাক।

এদিকে অভিযুক্ত লিটন চন্দ্র দাস বলেন, ঈদের মাত্র ১ সপ্তাহ আগে হওয়ায় তখন লেবার পাওয়া যায়নি। শিঘ্রই কাজ করা হবে।

সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু বলেন, এই ঘরটি রক্ষা করতে না পাড়ায় আমি মর্মাহত। এটা অত্যন্ত দুঃখজনক ও কস্টকর। আমি সাধ্যমত চেস্টা করেছিলাম।