• ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বোরহানউদ্দিন বি.কে.এম মাধ্যমিক বিদ্যালয়ে কমিউনিটি পুলিশিং সভা

admin
প্রকাশিত আগস্ট ২৯, ২০১৯, ২০:১৭ অপরাহ্ণ
বোরহানউদ্দিন বি.কে.এম মাধ্যমিক বিদ্যালয়ে কমিউনিটি পুলিশিং সভা

মনিরুল ইসলাম বোরহানউদ্দিন ॥

ভোলা বোরহানউদ্দিন উপজেলার বি.কে.এম মাধ্যমিক বিদ্যালয়ে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বোরহানউদ্দিন থানা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

বি.কে.এম মাধ্যমিক বিদ্যালয়ের দাতা সদস্য মুক্তিযোদ্ধা মো: শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. এনামুল হক। সভায় প্রধান অতিথি ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আগামী দেশ গড়ার কারিগর, তোমাদের এই বয়সে তোমরা তোমাদের সম্মৃদ্দির ভবিষ্যত গড়ার সময়।

এই বয়সে তোমাদের মধ্যে অনেকে বিভিন্ন মাদক, ইভটিজিং , জঙ্গী ও বাল্য বিবাহের মতো ক্ষতিকর কাজের সাথে জড়িয়ে জীবনের প্রদীপ অংকুরেই নিভিয়ে দেয়। তাই এ সকল সামাজিক ভয়াবহতা থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। মাদক. ইভটিজিং, জঙ্গী ও বাল্য বিবাহের বিভিন্ন কুফল ও এসব কাজে কিভাবে জড়ায় সে বিষয়ে ছাত্র/ছাত্রী, ও অভিবাবকদের সতর্ক করেন এবং অভিবাবকদের সার্বক্ষনিক তাদের সন্তানের চলাফেরা, আচার আচরনের দিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেন এবং কোন সমস্যা প্রলক্ষিত হলে প্রশাসনের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন।

এছাড়া মাদক. ইভটিজিং, জঙ্গী ও বাল্য বিবাহের কুফল নিয়ে বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের দাতা সদস্য মুক্তিযোদ্ধা মো: শাহজাহান হাওলাদার, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: বশির আহমেদ, সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক আবদুল হান্নান। অনুষ্ঠানে অভিবাবক বৃন্দ সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।