• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বোরহানউদ্দিন দোকান ঘর উত্তোলনে প্রতিপক্ষের হামলার ঘটনায় তদন্তে পুলিশ

admin
প্রকাশিত আগস্ট ৩১, ২০১৯, ১৯:৪১ অপরাহ্ণ
বোরহানউদ্দিন দোকান ঘর উত্তোলনে প্রতিপক্ষের হামলার ঘটনায় তদন্তে পুলিশ

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ ভোলা বোরহানউদ্দিন উপজেলার চরগাজীপুর ১নং ওয়ার্ডে মহিরউদ্দিন বাড়ীর সামনে দোকান ঘর উত্তোলন কে কেন্দ্র করে নুর ইসলাম গংদের হামলায় বীর মুক্তিযোদ্ধা মো: সিরাজুল ইসলাম মীর সহ একই পরিবারের ৪ জন আহত হয়েছে। আহতরা বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছে। এ ঘটনাটি শুক্রবার সকাল ৬টায় ঘটেছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা মো: সিরাজুল ইসলাম ও মমতাজ বেগম বাদী হয়ে মো: নুর ইসলাম গংদের বিবাদী করে বোরহানউদ্দিন থানায় অভিযোগ দায়ের করলে শনিবার বেলা ১১টায় ঘটনাস্থলে বোরহানউদ্দিন থানার এ.এস.আই মো: শরিফ ঘটনা তদন্ত করতে যান।

উল্লেখ্য, মমতাজ বেগমের ভোগ দখলীয় জমি দখল নিতে নুর ইসলাম গংরা শুক্রবার সকালে টিন দিয়ে ঘর উত্তোলন করতে যায়। এতে তারা বাধাঁ দিলে মো: নুর ইসলাম (৬০), মো: দুলাল (৪৫), মো: আল আমিন (৩০), মো: বাবু (২৭), মো: মিজান (২৫), মো: শেখ ফরিদ একজোট হয়ে মমতাজ গংদের উপর হামলা করে লাঠিসোটা দিয়ে মেরে মারাত্মক জখম করেন। এতে মমতাজ বেগম (৪০), নজরুল ইসলাম (৩৫), মহিউদ্দিন হৃদয় (২০) কে মারাত্মক ভাবে জখম করলে স্থানীয়রা উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে এনে ভর্তি করেন। তারা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছি। এ ঘটনায় মমতাজ বেগম বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় অভিযোগ দায়ের করেছে। অপরদিকে আধা ঘন্টা পর একই দিনে একই ঘটনা কে কেন্দ্র করে নুর ইসলাম গংদের হামলায় বীর মুক্তিযোদ্ধা মো: সিরাজুল ইসলাম গুরুত্বর আহত হন। তিনিও বাদী হয়ে নুর ইসলাম গংদের বিবাদী করে বোরহানউদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পৃথক দু’টি অভিযোগের ভিত্তিতে বোরহানউদ্দিন থানা পুলিশ শনিবার ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত করেন।

মমতাজ বেগম অভিযোগ করে বলেন, বোরহানউদ্দিন থানায় অভিযোগ দেওয়ায় প্রতিপক্ষ গ্রুপ মো: নুর ইসলাম গংরা আমাদের পরিবারকে বিভিন্ন মামলায় জড়িয়ে ক্ষতিসাধন সহ বিভিন্ন হুমকি দুমকি দিচ্ছে। আমরা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।

এব্যাপারে বোরহানউদ্দিন থানার এ.এস.আই মো: শরিফ জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্ব্যতা পাওয়া গেছে।

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি