স্বপন কুমার ঢালী, বেতাগী ॥
বরগুনার বেতাগীতে ৪৮ তম গ্রীষ্ষকালীন খেলাধূলার গতকাল (৮ সেপ্টম্বর) বিকালে উপজেলা পর্যায়ের পুরষ্কার বিতরণ করা হয়েছে। ইউটিডিসি হলে উপজেলা নির্বাহী অফিসার মো. রাজীব আহসান এর সভাপতিত্বে পুরষ্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু। এ সময় বক্তৃতা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাৎ আলী মোল্লা, বেতাগী প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান মজনু, একাডেমিক সুপারভাইজার এএম মাসুদুর রহমান।
সভার শুরুতে পবিত্র কোরান তেলোয়াত করেন ইনকিলাব প্রতিনিধি ও বেতাগী প্রেসক্লাবের সহ-সভাপতি মো. নূরুল ইসলাম এবং গীতা পাঠ করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালী।
সভা সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা স্কাউটস সম্পাদক লুৎফর রহমান স্বপন। এ সময় উপজেলা পর্যায়ের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।