• ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বিচারিক কার্যক্রম ব্যাহত

বেতাগীতে ২৭ বছর ধরে আদালত না থাকায় জনসাধারণের ভোগান্তি

admin
প্রকাশিত আগস্ট ১৯, ২০১৯, ১৫:৫৭ অপরাহ্ণ
বেতাগীতে ২৭ বছর ধরে আদালত না থাকায়  জনসাধারণের ভোগান্তি

স্বপন কুমার ঢালী, বেতাগী ॥

বেতাগী উপজেলায় আদালত নেই ২৭ বছর ধরে। বরগুনা মহাকুমা থাকাকালীন ১৯৬৯ সালে বেতাগীতে আদালতের কার্যক্রম শুরু হয়। আদালত না থাকায় এলাকার মানুষদের সমস্যায় পড়তে হচ্ছে। প্রয়োজনীয় স্বাক্ষী অভাবে ভুক্তভোগীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে।

জানা গেছে, এরশাদ সরকারের আমলে উপজেলা প্রতিষ্ঠার সুবাদে এখানে থানা আদালত স্থাপিত হয়। বিএনপি সরকারের সময় ১৯৯২ সালে বেতাগী উপজেলা থেকে আদালত জেলা সদরে স্থানান্তর করা হয়।

আদালতের দাবিতে বিভিন্ন সময়ে সেমিনার, আদালত বাস্তবায়ন সংগ্রাম কমিটি মানববন্ধন করে। এসময় প্রধানমন্ত্রী, আইন বিচার ও সংস্থাপন মন্ত্রনালয়সহ সংশ্লিষ্ট বিভাগে স্মারকলিপি প্রদান করা হয় । তৎকালীণ সময় কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিচনার আশ্বাস দিলেও অধ্যাবধি কোন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সর্বশেষ ২০১৭ সালের ২০ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব আবদুল মালেকের সফরকালে এক সমাবেশে বেতাগী পৌরসভার পক্ষ থেকে আদালত স্থাপনের দাবি তোলা হয়।

এ উপজেলার ১টি পৌরসভাসহ ৭টি ইউনিয়নের ৭২ টি গ্রামে দু‘লাখের বেশি মানুষের বসবাস। বরগুনা জেলা সদর থেকে ৪৫ কি:মি: দুরে বেতাগী উপজেলার অবস্থান। যোগাযোগ ব্যবস্থার দিক দিয়েও ব্যয় বহুল ও পিছিয়ে। তাছাড়া জেলা সদরে স্থানান্তরিত বেতাগী থানা আদালতে বিচারক, এ্যাডভোকেট, আদালত কর্মকর্তা- কর্মচারীদের বসার সুব্যবস্থা নেই। আসামী ও বহিরাগতদের দরজার বাহিরে দাঁড়িয়ে থাকতে হয়। আসামীদের জবানবন্দীর গোপনীয়তা রক্ষা করা সম্ভব হয় না। আদালত কার্যালয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেই। জেলা সদরে যাওয়া-আসা, খাওয়া ও উকিলদের পাওনা মেটাতে সংশ্লিষ্টদের হিমশিম খেতে হয়।

উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠী গ্রামের ভুক্তভোগী মো.হারুন-অর-রশীদ বলেন,‘বেতাগীতে থানা আদালত বিদ্যমান থাকলে উপজেলা সদরের নিকটবর্তী লোকেরা বাড়িতে বসেই মামলা পরিচালনা করতে পারত।’ বেতাগী সদর থেকে যারা একটু দূরবর্তী তারা তাদের আদালতের কাজ সম্পন্ন করে বাড়ি ফিরতে পারত। মামলায় কম টাকা ব্যয় হতো। মানুষের সীমাহীন দুর্ভোগ ও কষ্টের শিকার হতে হতো না। কিন্ত আদালত স্থানান্তরের ফলে জনসাধারণের ভোগান্তি বৃদ্ধি পেয়েছে। বেশি অর্থ ব্যয়ের কারনে অনেকে মামলার ব্যয়ভার পরিচালনা করতে পারছে না অনেকেই।

অ্যাডভোকেট মো. মাহবুবুর রহমান জানান, ‘প্রশাসনিক জটিলতায় মামলার কার্যক্রমে বিলম্বিত হচ্ছে। প্রয়োজনীয় স্বাক্ষী সংগ্রহ করা সম্ভব হয়না। জনগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে বেতাগী উপজেলা সদরে নির্মিত আদালত ভবন-অবহেলায় দিন দিন ধ্বংস হচ্ছে।’

বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এ.বি.এম গোলাম কবির বলেন,‘ থানা আদালত পুন:স্থাপনের সরকারের যে নীতিমালা রয়েছে তার সবাই এখানে বিদ্যমান রয়েছে। রয়েছে প্রয়োজনীয় অবকাঠামো ভবন, হাজতখানা, পুলিশ ব্যারাক, বৈদ্যুতিক সংযোগসহ অন্যান্য ব্যবস্থা। আদালত পুন:স্থাপনের ব্যাবস্থা করব।