• ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বেতাগীতে ‘ছেলেধরা , মাথাকাটা’ আতংক রোধে স্কুল শিক্ষার্থীর মাঝে পুলিশের মত বিনিময়

admin
প্রকাশিত জুলাই ২৫, ২০১৯, ১৭:৫৮ অপরাহ্ণ
বেতাগীতে ‘ছেলেধরা , মাথাকাটা’ আতংক রোধে স্কুল শিক্ষার্থীর মাঝে পুলিশের মত বিনিময়

dav

স্বপন কুমার ঢালী, বেতাগী ॥

বরগুনার বেতাগীতে বিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে ছেলেধরা ও মাথাকাটা আতংক বিরাজ করছে। শিশুদের আতংক রোধে আজ (২৫ জুলাই) বেতাগী থানা পুলিশ ৫ টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

জানা যায়, ‘পদ্মা সেতুতে শিশুদের মাথা লাগবে ’ ছেলেধরা ও মাথাকাটা আসবে পারে বা শিশুদের মাথা নিয়ে যেতে পাওে এমন গুজবে উপজেলার শিশু শিক্ষার্থীদের মধ্যে আতংক বিরাজ করছে। এ উপজেলার গ্রামের শিক্ষাথীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। ফলে বিদ্যালয়গুলোতে উপস্থিতি কমে গেছে।

শিক্ষার্থীদের আতংক রোধে গুজবে না রটানোর জন্য সকলকে অনুরোধ জানিয়ে থানা পুলিশ গত দুদিন ( ২৪ ও ২৫ জুলাই) জনসচেতনামূলক মাইকিং, বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় , মসজিদ ও মন্দিরে মতবিনিময়, বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ন স্থানগুলোতে মতবিনিময় করছেন।

আজ (২৫ জুলাই) দুপুরে থানা পুলিশ পুটিয়াখালী আর্দশ মাধ্যমিক বিদ্যালয়, পুটিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলতলা বিকাশ আর্দশ মাধ্যমিক বিদ্যালয়, ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফুলতলা মোহাম্মদীয়া আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিঞা বলেন,‘ একটি কুচক্রী মহল ছেলেধরা ও মাথাকাটা আতংক সর্বত্র ছড়িয়ে সরকারের ভাবমূর্তি নষ্ঠ করছে।

‘ছেলেধরা ও মাথাকাটা’ গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। ’ তিনি শিক্ষার্থীদের বলেন,‘ তোমরা নির্ভয় বিদ্যালয়ে আসবে, কাউকে সন্দেহ হলে বা ইভটিজিংয়ের কোন ঘটনা ঘটলে থানা পুলিশকে খবর দেওয়া জন্য অনুরোধ করেন।’