• ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বেতাগীতে কোন চিকিৎসা নেই সাপে কাঁটা রোগী’র

admin
প্রকাশিত আগস্ট ৩০, ২০১৯, ১৫:৪৪ অপরাহ্ণ
বেতাগীতে কোন চিকিৎসা নেই সাপে কাঁটা রোগী’র

dav

স্বপন কুমার ঢালী, বেতাগী ॥ উপকূলীয় জনপদ বেতাগী উপজেলায় সাপা কাঁটা রোগীর কোন চিকিৎসা নেই। এ উপজেলায় সরকারিভাবে ভ্যাকসিন সরবরাহ না থাকায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা । ফলে রোগীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।

এ ক্ষেত্রে বিষধর সাপে কাঁটা রোগীর মধ্যে অনেকেই বিনা চিকিৎসায় প্রাণহানির ঝুঁকিতে পড়েছেন। বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৫০ শয্যার হাসপাতালে ‘ অ্যান্টি ¯েœক ভেনম’ ভ্যাকসিনের কোনো ব্যবস্থা নেই। সরবরাহ না থাকায় সাপে কাঁটা গুরুতর রোগীদের পার্শ্ববর্তী উপজেলা মির্জাগঞ্জের পায়রা নদী পাড়ি দিয়ে পা জেলা সদর পটুয়াখালী অথবা ৫০ কিমি দুরে বিভাগীয় শহর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। অনুন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থার কারণে দীর্ঘপথ যেতে রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। সবচেয়ে ভোগান্তিতে পড়তে হয় বর্ষা মৌসুমে।

জানা গেছে, সম্প্রতি ফুলতলা গ্রামের আ. সোবাহান খলিফার স্ত্রী লাকী আক্তার (৫০) নামে একগৃহবধূকে সাপে কাটলে রাত ১১টার দিকে নিয়ে আসা হয় বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ভ্যাকসিন না থাকায় জেলা সদর বরগুনা যেতে পরামর্শ দেওয়া হয়। কিন্তু বরগুনাতে ভ্যাকসিন না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ পটুয়াখালী সরকারি জেনারেল হাসপাতালে যোগাযোগ করতে বলেন। গভীর রাতে পায়রা নদী পাড়ি দিয়ে পটুয়াখালী ও সড়ক পথে বরিশাল যেতে অসম্ভব। পরদিন ওই রোগীকে নেওয়া হয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে। শেবাচিমে নেওয়ার পর প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয় বলে ভুক্তভোগী পরিবারটি জানায়।

এবিষয় মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম বলেন,‘ জেলা সদর বরগুনা ও বেতাগী হাসপাতালে সাপে কাঁটার রোগীর চিকিৎসাসেবা নেই, এ কথাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশ্বাস করার মতো নয়।’ একাধিক চিকিৎসক জানান, ‘ দেশের ৯৫ ভাগ সাপ বিষধর নয়। আর বিষধর সাপে কাটঁলে রক্ত ঝড়তে পারে। দংশণের কিছুক্ষণ পরে মাথা ঘোরানো বমি-বমি ভাব চোখে ঘোলা দেখতে পারে। এসব লক্ষণ দেখা দিলে ভ্যাকসিন প্রয়োজন হয়।’

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তেন মং জানান,‘ সরকারি নীতিমালা অনুযায়ী উপজেলা পর্যায়ে ‘ অ্যান্টিস্রেক ভেনম’ ভ্যাকসিন সরবরাহ করা হয় না। তবে আগামী অর্থ বছরে ভ্যাকসিন সরবরাহ করা যেতে পারে। এ বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি।’