• ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

বেতাগীতে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২০, ০২:২৪ পূর্বাহ্ণ
বেতাগীতে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

স্বপন কুমার ঢালী, বেতাগী ॥ বরগুনার বেতাগীর বিবিচিনি ইউনিয়নের ফুলতলা মোহাম্মদীয়া আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা মো. খলিলুর রহমান বিশ্বাস (৭২) করোনায় আক্রান্ত হয়ে আজ শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭টা বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

তাঁর শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। তিনি ১৪ এপ্রিল বরিশাল শেবাচিমে করোনা ইউনিটে ভর্তি হয়। বেতাগী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং বলেন,’ খলিলুর রহমান বিশ্বাস করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন এবং পরীক্ষায় পজেটিভ পাওয়া গেছে।’

 

বেতাগী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু বলেন,’ করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা গ্রামের খলিলুর রহমান বিশ্বাসের বাড়িসহ আশে পাশের ১৩ টি বাড়ি লকডাউন করা হয়েছে।’