• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

বেতাগীতে কডা’র দাপটে অস্থির গ্রামবাসী

admin
প্রকাশিত জুলাই ২৭, ২০১৯, ১৭:২৩ অপরাহ্ণ
বেতাগীতে কডা’র দাপটে অস্থির গ্রামবাসী

বেতাগী প্রতিনিধি ॥

বরগুনার বেতাগী পৌরসভার ৩নং ওয়ার্ডের ঢালীকান্দা গ্রামের নিরঞ্জন হাওলাদার ওরফে কডা (৫৫) ও কডা গং এর দাপটে অস্থির গ্রামবাসী। অনেকে এদের বিরুদ্ধে মুখ খুলতে নারাজ। এদের বিরুদ্ধে বেতাগী থানা ও বরগুনা জর্জ আদালতে একাধিক মামলা থাকা সত্ত্বেও আগাম জামিন নিয়ে আইনের ফাঁক-ফোঁকর দিয়ে বেড়িয়ে এসে ঘুরে বেড়ায়।

তথ্যানুসন্ধানে জানা যায়, নিরঞ্জন হাওলাদার দিন মজুরের কাজ করত।

বর্তমানে কোজ না করে ঘুরে বেড়ায়। তাঁর ছেলে নিঠুর হাওলাদার ফার্নিচারের দোকান থেকে কিছু টাকা আয় করে সেখান থেকে কিছু টাকা দার-দেনা করে চলে। নিরঞ্জণ গংদের বিরুদ্ধে বেতাগী থানায় একাধিক মামলা রয়েছে। বেশ কয়েকবার জেলও খেটেছে। আইনের ফাঁক-ফোকর দিয়ে জামিনে এসে দাপটের সহিত ঘুরে বেড়ায়।

গত ১৯/০৪/২০১৯ ও ২৬/০৪/২০১৯ তারিখ ওই একই গ্রামের বাসিন্দা পবিত্র কুমার হাওলাদার বাদী হয়ে বেতাগী থানায় ২টি অভিযোগ দায়ের করেন।

থানার অভিযোগের বিবরণ থেকে জানা গেছে, পবিত্র হাওলাদারের সাথে নিরঞ্জন হাওলাদার ওরফে কডা ,তার ছেলে নিঠুর হাওলাদার (৩০), নরেন হাওলাদার (৪৫) ও কডার জামাতা মহানন্দ হাওলাদারের কথার কাটাকাটি হয়।

এক পর্যায়ে নিরঞ্জণ গং বাহিনী উত্তেজিত হয়ে পবিত্র হাওলাদার ও তাঁর ছেলে স্মরণ হাওলাদারকে মারধর করে। এক পর্যায়ে রক্তাক্ত জখম করে। অভিযোগকারী পবিত্র হাওলাদার বলেন,‘ নিরঞ্জন কডা মারধরের ভয় দেখায়, জানে মেরে ফেলার হুমকি ও মামলা তুলে আনার হুমকি দেয়। ’ তিনি আরো বলেন,‘ আমার ছেলে এ বছর এসএসসি পরীক্ষা দিবে, কডা গং বাহিনীর কারণে ঠিকমত লেখাপড়া করতে পারছে না, আমি প্রশাসনের কাছে উপযুক্ত বিচার চাই।’

এবিষয় নিরঞ্জন কডা বলেন,‘ মোগো বিরুদ্ধে যে অভিযোগ দিয়াছে, এগুলো ডাহা মিথ্যা কথা, ওরা মোগো মারধর করতে চায়।

বেতাগী থানা পুলিশ জানায় ,‘ তদন্ত করে অভিযোগ সত্যতার প্রমান পাওয়া গেলে, আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।’