• ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা সফর, ১৪৪৮ হিজরি

বিসিসির ৩ পদে রদবদল

admin
প্রকাশিত জুলাই ২৯, ২০১৯, ১৪:৩৩ অপরাহ্ণ
বিসিসির ৩ পদে রদবদল

স্টাফ রিপোর্টার ॥

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) প্রশাসনিক তিনটি পদে রদবদল করা হয়েছে।

সোমবার (২৯ জুলাই) সকালে বদলির বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসি ভবনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু।

তিনি জানান, রোববার (২৮ জুলাই) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে ওই তিনটি পদে রদবদল করা হয়েছে। এরমধ্যে প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসকে পরিসংখ্যানবিদ হিসেবে এবং সম্পত্তি শাখার কর্মকর্তা কাজী মোয়াজ্জেম হোসেনকে প্রশাসনিক কর্মকর্তা পদে অন্তর্বর্তীকালীন বদলি করা হয়।

পাশাপাশি প্রশাসনিক শাখার দীপক লাল মৃধাকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য সম্পত্তি শাখায় বদলি করা হয়েছে।