• ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বিএমপির ডিসি হাবিবুর রহমানের পদন্ননোতিতে ফুলেল শুভেচ্ছা

admin
প্রকাশিত আগস্ট ১৯, ২০১৯, ০৫:২৫ পূর্বাহ্ণ
বিএমপির ডিসি হাবিবুর রহমানের পদন্ননোতিতে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : বিসিএস পুলিশ ক্যাডারের এই ২০ জনকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে সম্প্রতি পদোন্নতি দেয়া হয়।

রবিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতিপ্রাপ্তদের পদায়ন বা বদলির আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

এই পদোন্নতি পাওয়ার পরেই বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) হাবিবুর রহমান খান এর অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান বরিশাল মেট্টোপলিটন পুলিশের উর্ধতন কর্মকর্তারা। এসময়ে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান, বরিশাল কোতয়ালী মডেল থানার সহকারী উপ-পুলিশ কমিশনার (এসি) মোঃ রাসেল, ওসি নুরুল ইসলাম পিপিএম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুজ্জামান।

এসময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর বিএমপি খাঁন মুহাম্মদ আবু নাসের ,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) রুনা লায়লা সহ বিএমপি পুলিশের কর্মকর্তারা।