• ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বাবুগঞ্জে ফেরদৌসি বেগম শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন

admin
প্রকাশিত আগস্ট ১৭, ২০১৯, ১৬:৫৫ অপরাহ্ণ
বাবুগঞ্জে ফেরদৌসি বেগম শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ আজ ১৭ আগস্ট শনিবার সকাল ১০ টায় বাবুগঞ্জ ফেরদৌসি বেগম শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় মাঠে, বিদ্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন বাবুগঞ্জের সহযোগিতায়।

বিদ্যালয়ের নবনির্মিত নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

স্কুল প্রতিষ্ঠাতা, প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ-২ প্রকল্প প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মোঃ দেলওয়ার হোসেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার সুজিত হাওলাদার।

বিশেষ অতিথি বরিশাল জেলা প্রশাসক এস.এম আজিয়র রহমান, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, বরিশাল বিভাগীয় উপ-পরিচালক প্রাথমিক শিক্ষা এস.এম ফারুক, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান খান, বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল লতিফ মজুমদার, সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম. খালেদ হোসেনসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শুরুতে অতিথিরা স্কুলের শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন পরে নব নির্মিত বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন।