• ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই সফর, ১৪৪৮ হিজরি

বানারীপাড়ায় বসত ঘরে হামলা-ভাংচুর ও লুট’র অভিযোগ

admin
প্রকাশিত আগস্ট ১৮, ২০১৯, ১৭:২৫ অপরাহ্ণ
বানারীপাড়ায় বসত ঘরে হামলা-ভাংচুর ও লুট’র অভিযোগ

বিডি ক্রাইম ডেস্ক ॥ পূর্ব বিরোধ এবং অন্যকে পরামর্শ দেয়ার অভিযোগ তুলে ১৭ আগস্ট বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের দান্ডহাট গ্রামের মো. কালাম ঘরামীর বসত ঘরে হামলা করে ভাংচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে মো. কালাম ঘরামীর স্ত্রী মোসাঃ মিনি বেগম বাদী হয়ে ওই দিনই একই বাড়ির মোসা. শিমু আক্তার (২০),মো. জালিস (১৮),মো. জাকির সরদার (৪৮),মোসা. শেফালী বেগম (৩৮) কে আসামী করে বানারীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ওই সূত্রে জানা যায় ১৭ আগস্ট বেলা ৩টার সময় ১ ও ২নং আসামীদের চাচা (অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য) মো. দেলোয়ার হোসেন সরদারের সাথে পূর্ব বিরোধকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়।
এ সময় মো. কালাম ঘরামীকে বাহিরে দেখতে পেয়ে তার চাচার পক্ষ হয়ে তাকে পরামর্শ দেয়ার অভিযোগ তুলে আসামীরা ক্ষিপ্ত হয়ে দেশীয় দা,বটি ও লাঠিসোঠা নিয়ে তাকে দাওয়া করে। কালাম ডাক চিৎকার দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলে,তার স্ত্রী বাহিরে কি হয়েছে দেখতে আসলে আসামীরা তাকে শ্লীলতাহানী করে ১২ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।

পরে বসত ঘরে হামলা করে দড়জা,জানালা সহ বিভিন্ন আসভাবপত্র ভাংচুর করে এবং সুকেসে থাকা নগদ ১ লাখ টাকা নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ব্যপারে অভিযুক্তরা তাদের ওপরে আনিত অভিযোগ অস্বিকার করেছেন।