• ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বাকেরগঞ্জে সরকারি খাস জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ

admin
প্রকাশিত আগস্ট ২১, ২০১৯, ২০:৫৯ অপরাহ্ণ
বাকেরগঞ্জে সরকারি খাস জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ

বরিশাল জেলার বাকেরগঞ্জে সরকারি খাস জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। আজ ২১ আগস্ট সকাল ১১ টায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল এর সার্বিক নির্দেশনায় বাকেরগঞ্জ উপজেলার গোমা ঘাট সংলগ্ন দীর্ঘদিন ধরে দখলে থাকা সরকারি ৮৯ শতাংশ খাস জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা প্রশাসন বাকেরগঞ্জ।

উচ্ছেদ অভিযানে বুলডোজার দিয়ে কাচারিবাড়িসহ বিভিন্ন স্থাপনা বেশ কিছু পাকা আধাপাকা স্থাপনা উচ্ছেদ করেন প্রশাসন।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায় এর সার্বিক ব্যবস্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ তরিকুল ইসলাম।

এসময় স্থানীয়দের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।