• ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশাল বিভাগীয় সোসাইটি অব নিউজার্সির ঈদ পুনর্মিলনী

admin
প্রকাশিত আগস্ট ৩০, ২০১৯, ১৮:৫৪ অপরাহ্ণ
বরিশাল বিভাগীয় সোসাইটি অব নিউজার্সির ঈদ পুনর্মিলনী

বিডি ক্রাইম ডেস্ক ॥
বরিশাল বিভাগীয় সোসাইটি অব নিউজার্সির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটির একটি ভেন্যুতে ২১ আগস্ট রাতে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মো. ইয়াসিন, পবিত্র গীতা থেকে পাঠ করেন পূর্বা সরকার এবং পবিত্র বাইবেল থেকে পাঠ করেন সুরুজ বৈরাগী। এরপর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

আটলান্টিক সিটির কাউন্সিল নির্বাচনে চতুর্থ ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মো. হোসাইন মোর্শেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সোলায়মান সেরনিয়াবাত, মো. দিদার, কাজল বাড়ৈ, মো. কামাল, গোলাম কিবরিয়া, শহীদ খান, মো. শাহীন, শামসুল ইসলাম শাহজাহান, আহমেদ এন শিকদার, জাহিদুল করিম, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন উপকমিটির সদস্য শেখ আলী আহমদ খোকন প্রমুখ।

ঈদ পুনর্মিলনীর বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সুধী সমাবেশ, কথামালা, বিভিন্ন ধরনের খেলাধুলা ও সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে জনপ্রিয় সংগীত শিল্পী আফরোজা মুন্নী ও শিলা আজিজ ভিন্ন ভিন্ন স্বাদের গান পরিবেশন করেন। ছিল নানা পদের মুখরোচক খাবারের আয়োজনও।