• ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশাল বিভাগীয় পর্যায়ের মৌসুমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০১৯, ২২:১৪ অপরাহ্ণ
বরিশাল বিভাগীয় পর্যায়ের মৌসুমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার ॥
আজ ১১ সেপ্টেম্বর বুধবার বিকাল ৪ টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল এর আয়োজনে বরিশাল জিলা স্কুলের হলরুমে মৌসুমী প্রতিযোগিতা ২০১৯ বরিশাল বিভাগীয় পর্যায়ের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-পরিচালক স্থানীয় সরকার মোঃ শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক বরিশাল জিলা স্কুল বিশ্বনাথ দাস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরীসহ বরিশালের ৬ টি জেলা থেকে আগত অংশগ্রহণকারী শিক্ষার্থীরা, অভিভাবক, শিক্ষক বৃন্দরা উপস্থিত ছিলেন।

অতিথিরা আলোচনায় মাধ্যমে শিশুদের মেধা বিকাশে সাংস্কৃতিক চর্চার বিভিন্ন দিক তুলে ধরেন। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বরিশাল বিভাগীয় কমিশনার।