• ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশাল নগরীতে দুই বেকারীকে জরিমানা

admin
প্রকাশিত আগস্ট ২৮, ২০১৯, ১৯:৩৮ অপরাহ্ণ
বরিশাল নগরীতে দুই বেকারীকে জরিমানা

বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর অপরাধে দুই বেকারীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বিকালে নগরীর বিসিক শিল্প এলাকার দুই বেকারীর কারখানায় অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং তৈরী খাবারে নিষিদ্ধ বস্তু মিশ্রনের দায়ে সাহাবুদ্দিন বেকারীকে ২০ হাজার টাকা এবং আলামিন বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও সাইফুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় এই দুই বেকারীকে জরিমানা করা হয়েছে।