• ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ

admin
প্রকাশিত আগস্ট ২৪, ২০১৯, ১৪:৫৪ অপরাহ্ণ
বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ

বিডি ক্রাইম ডেস্ক ॥

মুলাদীতে এক স্কুল ছাত্রীকে অপহরণ করেছে বখাটেরা। গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাটামারা ইউনিয়নের চিঠিরচর গ্রামের শাহানাজ ঘরামীর বখাটে পুত্র হাসান ঘরামী ওরফে হাসু তার সহযোগীদের নিয়ে একই গ্রামের জামাল হাওলাদারের মেয়ে আয়শা আক্তারকে অপহরণ করে।

আশয়া আক্তার উপজেলার চিঠিরচর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির মেধাবী ছাত্রী। তার শ্রেণি রোল ১। ছাত্রীর পিতা জামাল হাওলাদার জানান দীর্ঘ দিন ধরে বখাটে হাসান ঘরামী ওরফে হাসু স্কুল ছাত্রী আয়শাকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে উত্যাক্ত করে আসছিলো। আয়শা প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলে হাসান ঘরামী বিয়ের জন্যও প্রস্তাব দেয়।

কিন্তু মেয়ে মেধাবী ও নাবালিকা হওয়ায় জামাল হাওলাদার বিয়ে দিতে অস্বীকৃতি জানায়। গত ২৩ আগস্ট প্রাইভেট শেষে আয়শা সহপাঠিদের সাথে ফেরার সময় বাড়ির কাছাকাছি ব্রিজের কাছে পৌছলে হাসান ওরফে হাসু ২টি মোটরসাইকেলে তার সহযোগীদের নিয়ে আয়শাকে জোড়পূর্বক তুলে নিয়ে যায়। এসময় আয়শার বান্ধবীরা বাধা দিতে চেষ্টা করলে বখাটেরা তাদের মারধর করে বলে অভিযোগ রয়েছে।

পরে ছাত্রীর বান্ধবীরা আয়শার বাড়িতে এসে তার পিতা-মাতাকে অপহরণের বিষয়টি অবহিত করলে জামাল হাওলাদার স্থানীয় চৌকিদার ও গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে বখাটে হাসানের অভিভাবকদের জানিয়ে মেয়েকে ফেরৎ দেওয়ার অনুরোধ জানায়।

কিন্তু এ রির্পোট লেখা পর্যন্ত অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। এঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে বাটামারা সেলিমপুর পুলিশ ক্যাম্পে অভিযোগ দায়ের করলেও ক্যাম্প ইনচার্জ এএসআই আক্তার হোসেন ঘটনাস্থল পরিদর্শনে যাননি বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে সেলিমপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আক্তার হোসেন জানান ছাত্রীর পিতাকে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য থানায় মামলা দায়েরের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।