• ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বরিশালে শিশু পরিস্থিতি বিশ্লেষণে বিভাগীয় পরামর্শ কর্মশালা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০১৯, ০১:৪৫ পূর্বাহ্ণ
বরিশালে শিশু পরিস্থিতি বিশ্লেষণে বিভাগীয় পরামর্শ কর্মশালা

বিডি ক্রাইম ডেস্ক ॥ বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে শিশু পরিস্থিতি বিশ্লেষণে বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ জাকারিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক, এস, এম, অজিয়র রহমান, স্বাস্থ্য বিভাগের বরিশাল পরিচালক ডাঃ আবদুর রহিম, ইউনিসেফ বরিশালের প্রধান কর্মকর্তা এএইচ তৌফিক আহমেদসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন। সেখানে অতিথিরা শিশু পরিস্থিতি তুলে ধরে আলোচনা করেন।