• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে মোবাইল কোর্টের অভিযান, ২ জনের জেল-জরিমানা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০১৯, ১৮:৫৯ অপরাহ্ণ
বরিশালে মোবাইল কোর্টের অভিযান, ২ জনের জেল-জরিমানা

বিডি ক্রাইম ডেস্ক ॥ বরিশালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগবিরোধী অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাদের জরিমানাও করা হয়েছে।

রোববার (০৪ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হালিমের নেতৃত্বে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সহযোগিতায় সদর উপজেলার সাহেবের হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

পরিবেশ অধিদফতরের পরিদর্শক মো. তোতা মিয়া জানান, অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রি, বিক্রির জন্য প্রদর্শন, মজুদ ও বিতরণ করার অপরাধে ওই এলাকার মেসার্স জৈনপুরী এন্টারপ্রাইজের প্রোপাইটর মো. সাইদুর ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায় ২২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অপরদিকে, মেসার্স সিকদার অ্যান্ড সন্সের প্রোপাইটর মো. নাঈম সিকদারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায় আরও সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।