• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

admin
প্রকাশিত আগস্ট ৬, ২০১৯, ২০:০০ অপরাহ্ণ
বরিশালে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

বিডি ক্রাইম ডেস্ক ॥ বরিশালে মিরাজ হাওলাদার নামে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বরিশাল জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের (বিশেষ আদালত) বিচারক মো. একেএম শহীদ আহমেদ আসামির উপস্থিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মিরাজ হাওলাদার নগরীর রুইয়ার পোল এলাকার বাসিন্দা।

জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের স্টেনোগ্রাফার মো. সাইফুল ইসলাম রায়ের বরাত দিয়ে জানান, ২০১২ সালের ২১ ডিসেম্বর রাত সোয়া ১০টায় নগরীর কাউনিয়া মরকখোলা পোল এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৮৩ বোতল ফেনসিডিলসহ মিরাজকে আটক করে। এ ঘটনায় নগরীর বগুরা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাবউদ্দিন ফকির বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শ্যামল চন্দ্র ২০১৩ সালের ২২ জানুয়ারি মিরাজকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মিরাজকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত