• ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন, অতপর অন্তঃস্বত্তা : যাবজ্জীবন কারাদন্ড

admin
প্রকাশিত আগস্ট ১৮, ২০১৯, ১৯:০৯ অপরাহ্ণ
বরিশালে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন, অতপর অন্তঃস্বত্তা : যাবজ্জীবন কারাদন্ড

স্টাফ রিপোর্টার ॥

বরিশালের গৌরনদী উপপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের পর অন্তঃস্বত্তা হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় আফজাল বেপারি নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৮ আগষ্ট) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিশেষ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষনা করেন।

অপরদিকে ধর্ষণের ঘটনার পর জন্ম নেওয়া শিশুটিকে সাবালক (২১ বছর যাবত) না হওয়া পর্যন্ত তার যাবতীয় ভরণ-পোষণ রাষ্ট্রকে বহন করার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি রাষ্ট্র এই ব্যয় বহনের খরচ দন্ডপ্রাপ্ত’র বর্তমানে বিদ্যমান বা ভবিষ্যতে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করে আদায় করবে। দন্ডপ্রাপ্ত পলাতক আসামী আফজাল বেপারি। বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া এলাকার কামাল বেপারির ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া এলাকার আফজাল বেপারি তার বাড়ির পাশের ১৯ বছরের এক তরুনীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করে।

এতে ওই তরুণী অন্তঃস্বত্তা হয়ে পড়লে দন্ডপ্রাপ্ত আফজাল বেপারিকে জানায়।  কিন্তু নানান তাল-বাহানা শুরু হলে ভিকটিমের পরিবার বিষয়টি স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানকে জানায়। চেয়ারম্যান স্থানীয়ভাবে কোন সমাধান না করতে পারলে থানা পুলিশকে অবহিত করেন।

পরে এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে ২০১০ সালের ২১ জানুয়ারি একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের সময় ভিকটিম ৮ মাসের অন্তঃস্বত্তা ছিলেন। একই বছরের ১১ মার্চ গৌরনদী থানার এসআই জাহাঙ্গীর আলম মৃধাকে আসামীকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।

৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামীর বিরুদ্ধে আজ এ রায় প্রদান করেন।