নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলা ৯নং টুংগীবাড়িয়া ইউনিয়নে বদিউল্লাহ গ্রামে ৬৩নং বদিউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
সরকারি দেওয়া নিয়মে ৯:১৫ মিনিটের সময় শিক্ষকদের বাধ্যতা মূলক স্কুলে উপস্থিত থাকার কথা থাকলেও এই স্কুলে চলছে শিক্ষকদের নিয়মে। যার যার খেয়াল খুশি মত ১০:৩০, ১১:০০, ১১:৩০ সময় স্কুলে উপস্থিত হয়। এছাড়াও ১:৩০ থেকে ২:৩০ঘটিকার ভিতরে স্কুল ছুটি দিয়ে চলে যায়।
এভাবেই চলছে বদিউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম। গত ০৪ সেপ্টেম্বর সরেজমিনে স্কুলে গিয়ে দেখা যায় ৬জন শিক্ষকের ভিতরে ৩জনই অনুপস্থিত। আর বাকী ৩জন খোশ গল্পে ব্যস্ত। শিক্ষার্থীরা বাহিরে ঘোরা-ফেরা করিতেছে। এ জেন দেখার কেউ নেই!
স্থানীয় এক ব্যস্তি জানায়, ঐ প্রতিষ্ঠানে পল্লী বিদ্যুৎ এর লোকেরা থাকে। নাইড গার্টের সহযোগিতায় স্থানীয় লোকসহ হরহামেশাই চলছে তাস খেলা। জুয়ার টাকায় খেচুরি খেয়ে পিকনিক ষ্পটে পরিনত করেছে স্কুলের পরিবেশ।
এব্যপারে অভিভাবকগণ ক্ষোপ প্রকাশ করে বলেন, স্কুলে পড়াশুনা মোটেই হচ্ছেনা। একাধিক অভিভাবক নাম না প্রকাশ করার শর্তে বলেন, এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলামের জন্য বিদ্যালয় পড়াশুনার মান একেবারেই খারাপ হয়ে গিয়েছে। কারণ তার সহযোগিতায় স্কুলে কেহ না আসলেও হাজিরা খাতা ঠিক থাকে। এক দুইঘন্টা ক্লাশ হয়, না হইলে না। আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। তাছাড়াও আমিনুল ইসলাম স্যার এস.আর. সমাজ কল্যাণ সংস্থার সাথে জড়িত তাই স্কুল টাইমেও মাঝে মধ্যে বাহিরে থাকতে হয়।
এব্যপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার স্কুলে আমি বাদে সব শিক্ষকই মহিলা এবং বরিশাল শহর সহ অনেক দূরে থাকে। তাই একটু দেরী হয়।
শিক্ষক উপস্থিত নাই কেন জানতে চাইলে বলেন, একজন শিক্ষক ডেপুটিশনে আছেন। আর একজন চিকিৎসা ছুটিতে আছেন। আর একজন আমার কাছে বলে গেছেন।
উক্ত অনিয়মের ব্যপারে ভার প্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে জিজ্ঞাসা করিলে তিনি কোন সৎ উত্তর দিতে পারেন নাই।
এদিকে ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিভাবকগণ ও স্থানীয়রা।