• ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধণ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০১৯, ১৭:১২ অপরাহ্ণ
বরিশালে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধণ

শামীম আহমেদ ॥ তৃনমূল থেকে খেলোয়ার সৃষ্টির লক্ষে জেলার গৌরনদী উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টূর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭’র উদ্বোধণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল দশটায় সরকারী গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধণ করেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী ও উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জাতীয় পুরস্কার প্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, ইউপি চেয়ারম্যান কৃষ্ণ কান্ত দে, ফারুক হোসেন মোল্লা, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু চ্যাটার্জি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার প্রমুখ। প্রথম দিনের “খ গ্রুপের” খেলায় মাহিলাড়া একাদশ বনাম চাঁদশী একাদশ অংশগ্রহণ করেন।