• ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে পশুর হাটে ভ্রাম্যমান আদালতের অভিযান

admin
প্রকাশিত আগস্ট ১০, ২০১৯, ১৫:৪৩ অপরাহ্ণ
বরিশালে পশুর হাটে ভ্রাম্যমান আদালতের অভিযান

শামীম আহমেদ ॥ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার গরুর হাটগুলোতে পশুর ক্ষতিকর হরমোন ব্যবহার, রোগাক্রান্ত গরু হাটে বিক্রি হয় কিনা তা যাচাই করতে দুইটি পশুর হাট পরিদর্শন করেছেন গৌরনদী উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

আজ ১০ আগস্ট শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিনের নেতৃত্বে উপজেলার মাহিলাড়া ও সরিকল এলাকার দুইটি অস্থায়ী গরুর হাট পরিদর্শন করে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়। এসময় ভেটোনারী সার্জন ডাঃ মাসুম বিল্লাহসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একইদিন উপজেলার বিল্বগ্রাম এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ গরুর হাট উচ্ছেদ করা হয়।