বৃহস্পতিবার সকালে ডাকা লঞ্চ মালিক সমিতির ধর্মঘট দুপুর আড়াইটায় প্রত্যাহার করে নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভ্যন্তরীণ রুটে চলাচল করা কোনো লঞ্চ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়নি।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন তাদের ১১ দফা দাবি আদায়ের জন্য গত বুধবার থেকে লাগাতার কর্মবিরতি শুরু করে। ওইদিন সন্ধ্যায় শ্রমিকরা তাদের কর্মবিরতি তুলে নেয়। শ্রমিকদের ওই ঘোষণার পর লঞ্চ মালিকরা লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেন।
লঞ্চ মালিকরা জানান, শ্রমিকরা ইচ্ছা মাফিক কর্মবিরতির নামে লঞ্চ বন্ধ করে দেয়। এ জন্য তারাও লঞ্চ চালাবেন না। বৃহস্পতিবার সকাল থেকে তাদের এ সিদ্ধান্ত থাকলেও দুপুরে তা প্রত্যাহার হয়।
নৌ- যাত্রী পরিবহন সংস্থার চেয়ারম্যান বদিউজ্জামান বাদল জানান, পবিত্র হজ্জ, বন্যা এবং মানুষের দুর্ভোগের কথা চিন্তা করেই লঞ্চ চলাচল শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন লঞ্চ মালিকরা।